বাংলার চোখ আল কোরআনের পথে প্রতিভার সন্ধান প্রতিযোগিতা ২০১৭ এর উদযাপন কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল।

0
1409

গত ০১ জুন বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলী আকবর বাদল এর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান এর পরিচালনায় আগামী ১০ জুন  হামদ্,নাত, কেরাত ও আযান প্রতিযোগিতা (২য় পর্ব ২০১৭) প্রতিযোগীতা বাস্তবায়নের লক্ষ্যে বিচারক মন্ডলীসহ বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম, মুফতি মাওলানা জাহিদ হোসেন, মাওলানা মোহাম্মদ আল-আমিন মেসবাহ্, হাফেজ মোঃ আবু ঈসা, হোটেল গোল্ডেন টাওয়ার এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব সফিকুল ইসলাম শফি, এবি বুট হাউজের ইকবাল হোসেন, মিলন লাইব্রেরির মোশারফ হোসেন মিলন, মনি লাইব্রেরির মোশারফ হোসেন মনি, আলহাজ্ব আলী আকবর বাদল (আহ্বায়ক) মোঃ মিজানুর রহমান মিজান (সদস্য সচিব), কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ প্রত্যয়ী মিজান, মোঃ ওসমান গনি, মোঃ শফি হায়দার, মোঃ মোকাররম হোসাইন, মোঃ ওমর ফারুক, মোঃ দুলাল মিয়া, মোঃ অনিকুল আহসান চৌধুরী, মোঃ হাফিজার রহমান, মোঃ রাজীব হোসেন রনি, মোঃ সিরাজুল ইসলাম ইরান এবং মোছাঃ তানজিলা পারভীন ইশারা। উক্ত সভায় আগামী ১০ জুন প্রতিযোগীতার প্রথম অডিশন পর্ব অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিভা অন্বেষণের এই ভিন্নধর্মী আয়োজনে সকলের ঐকান্তিক সহযোগীতা, পরামর্শ ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন “বাংলার চোখ” চেয়ারম্যান সংগঠক ও সমাজকর্মী আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here