বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করলো সিআরআর কমানোর

0
757

বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এক শতাংশ কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি বিভাগ। মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৪ সালের এমপিডি সার্কুলার অনুসারে বর্তমানে বাংলাদেশের সব তফসিলি ব্যাংককে (শরিয়াহ ভিত্তিক ব্যাংকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ৬ দশমিক ৫ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং নূন্যতম ৬ শতাংশ দৈনিক ভিত্তিতে নগদ জমা হিসেবে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণ করতে হয়।

Advertisement

তবে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তা হচ্ছে, সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) এর হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে ৫ দশমিক ৫ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে নূন্যতম ৫ শতাংশ। আগামী ১৫ এপ্রিল থেকে নতুন এই নগদ জমা সংরক্ষণ হার কার্যকর হবে। গত রবিবার রাজধানীর সোনার গাঁ হোটেলে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে সিআরআর সাড়ে ৬ শতাংশ থেকে এক শতাংশ কমে সাড়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও বলা হয়, আগামী জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে কী প্রভাব পড়ে, তা দেখতে হবে বলে তিনি জানান। তারপর গতকাল বাংলাদেশ ব্যাংক এই প্রজ্ঞাপন জারি করে। উল্লেখ্য, সিআরআর ১ শতাংশ কমানোর ফলে ১০ হাজার কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলো হাতে চলে আসবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here