বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

0
420

বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৩১ আগস্ট) উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

Advertisement

বদলিকৃত কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকীকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে পুলিশ একাডেমি সারদায়; র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে; গাজীপুর পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ উপ-পুলিশ পরিদর্শক হিসেবে; অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here