বাংলাদেশ জাতীয় যুব পার্টির আহ্বায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
630

পার্টিকে সারাদেশে সম্প্রসারিত, তরান্বিত ও বেগবান করতে বাংলাদেশ জাতীয় যুব পার্টির আহবায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

২৩ জুন পার্টির শান্তিনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সভায় বাংলাদেশ জাতীয় যুব পার্টির আহ্বায়ক লায়ন কে. এম. শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আক্কাছ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা মহানগর (দক্ষিণ) এর নেতা এ্যাড. মোঃ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব শরিফ মো. ওয়ালিউল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শফিউল বারী রাসেল, জাতীয় যুব পার্টির যুগ্ম আহবায়ক আতাউল্লাহ আরিফ, সদস্য হামিদুর রশিদসহ অন্যরা।

সভায় সারাদেশে জাতীয় যুব পার্টির সম্মেলন সফল করার লক্ষ্যে আগামী ৩০ জুন বাংলাদেশ প্রস্তুতিমূলক সভার আহবান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here