আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি॥ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। বাংলাদেশের প্রতিটি জায়গায় স্থানে উন্নয়নে আজ ভরপুর। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষতায় দেশ একটি আধুনিক ডিজিটাল দেশে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন, ভোলা জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির।
২০জুলাই বৃহস্পতিবার রাত ৯টায় ভোলা পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের ভোলা পৌরসভার উন্নয়নের জন্য ৩০৪’শ কোটি, ৯০লাক্ষ, ৪১হাজার, ৯’শ আটাত্তর টাকা বাজেট ঘোষনাকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ভোলা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। এ বাজেট হলো ভোলা পৌরবাসির বাজেট, নিজ পকেটে রাখার বাজেট নয়। ইতিমধ্যে ভোলা পৌরসভাটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলেছি যা আপনারা চোখে দেখতে পারছেন। তারই ধারাবাহিকতা রক্ষা করে বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে। ভোলা পৌরসভা থেকে মুক্ত হয়েছে মাদক,সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ। আমি যতদিন বেচে আছি এবং মেয়র দায়িত্বে থাকবো ততদনি ভোলা পৌরবাসির পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নিবো এটা আমার প্রত্যাশা।
বাজেট ঘোষনাকালে, উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোফাজ্বেল হোসেন শাহিন, ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন (লাবু)। ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, ভোলা জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম,ভোলা জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু তাহের, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান (হাবিব), ভোলা জেলা যুবলীগের সভাপতি আতিকুর রহমান (আতিক), ভোলা জেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম আবিদ, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম চেীধুরী পাপনসহ ভোলা জেলা আওয়ামীলীগের সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সকল শ্রেনী পেশার মানুষ প্রমূখ।
আয়োজিত বাজেট মতবিনিময় সভার অনুষ্ঠানে বিভিন্ন বক্তরা বলেন, মেয়র মনির ভোলা পৌরসভার সফল এবং দায়িত্ববান একজন আমরা অভিভাবক পেয়েছি বলে আজ ধন্য মনে করি। মেয়র মনির হলো পৌরবাসির হৃদয়ের আশ্রয়স্থল। তার উন্নয়ন দেখে আজ আমরা অবাক হয়ে গেলাম। মনে হয় বিদেশে বসবাস করছি। কোনদিন ভাবতেও পারিনি এই দ্বীপ জেলা ভোলার মাটিতে এতো উন্নয়ন হবে। আসলে এরকমের মেয়র যদি সমগ্র বাংলাদেশে থাকতে তাহলে আজ বাংলাদেশ সোনার দেশে রুপান্তরিত হতো। আমরা খুশি হয়েছে আজকের এই বাজেট ঘোষনা শুনে। আমরা পৌরবাসি দোয়া কামনা করি, সৃষ্টিকর্তা যেন মেয়র মনিরকে জনগণের সেবার করার আরো সুযোগ দেয় এবং ভোলা পৌরসভার এ উন্নয়নের ধারা অব্যাহত আরো থাকুক এটা কামনা করি।
আলোচনা ও বাজেট ঘোষনা শেষে, অনুষ্ঠান ভোজের মধ্য দিয়ে শেষ হয়।
