বাংলাদেশ আওয়ামীলীগের শক্তি হয়ে কাজ করবে যুবলীগ-শাহরিয়ার আলম এমপি

0
859

ব্যুরো প্রধান, রাজশাহী ঃ বাংলাদেশ আওয়ামীলীগের কয়েকটি সাংগঠনিক শক্তির মধ্যে যুবলীগ অন্যতম শক্তি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কান্ডারি হবে যুবলীগ। যার প্রমান দিয়েছে বিগত সময় আওয়ামী যুবলীগ বাঘা-চারঘাটে প্রথম দলীয় মনোনয়ন পেতে আমাকে সাহায্য করেছে। আমি ব্যাক্তিগত ভাবে তাদের কাছে ঋণী। যুবলীগের সেই আস্থা আগামী নির্বাচনেও শক্তি হয়ে কাজ করবে।

Advertisement

 

গত শনিবার বার (১৯-০৫-১৮) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলহাজ শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপনের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রী আরো বলেন, আসন্ন নির্বাচনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে হবে। তাই এখন থেকে প্রত্যেককে দল ও দেশের জন্য কাজ করতে হবে। কারণ হিসেবে বলেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে। নিম্ন আয়ের দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে রুপান্তরিত করেছেন। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ বিদ্যুতে স্বয়ং সম্পুর্ণ রুপ দিয়েছেন। নিজেদের আর্থায়নে মহাকাশে স্থান দখল করেছেন। সরকারের এসব উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন শাহরিয়ার আলম এমপি। সব শেষে পাঁচ টি প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে পাঁচজন যুবলীগ কর্মীর প্রত্যেককে ৭০ টাকার একটি করে স্মারক নোট উপহার দেন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মেদ। তাঁরা বলেন, যুবলীগ সব সময় আওয়ামীলীগের শক্তি হিসেবে কাজ করবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ তছিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র-১ শাহিনুর রহমান পিন্টু, জেলা যুবলীগ সদস্য জুয়েল ও বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বিশিষ্ট সমাজ সেবক এ্যাডঃ আব্দুল হান্নান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here