বাংলাদেশে সিজারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19631

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19631, 'post_views_count', '0')

0

প্রয়োজন ছাড়া সিজার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে সিজারের (অস্ত্রপ্রচারের মাধ্যমে শিশুর জন্ম) হার অনেক বেড়ে গেছে বলে একটা অভিযোগ আছে। এটা আমরা স্বীকারও করি।

Advertisement

কিন্তু সিজার করার প্রয়োজন যেখানে হবে না সেখানে যেন সিজার না করা হয় সেজন্য আমরা স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে একটা ফর্ম তৈরি করেছি। কোনো হাসপাতাল সিজার করলে তাদের বাধ্যতামূলক এ ফরম পূরণ করে আমাদেরকে জানাতে হবে।’ তিনি বলেন, ‘তারা যে তথ্য দিচ্ছে তা সঠিক কি না আমরা যাচাই করব। যারা প্রয়োজন না হওয়া সত্ত্বেও সিজার করবে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। সরকার এ বিষয়ে আন্তরিক ভূমিকা পালন করবে।’ উল্লেখ্য, বাংলাদেশে সিজারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসা বিজ্ঞানে সিজারের সংখ্যা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত স্বাভাবিক বলে মনে করা হয়। কিন্তু বাংলাদেশে এই সংখ্যা ৩৫ শতাংশ পেরিয়ে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here