বাংলাদেশে রাম সিংহ ধরা কেলেন যে ভাবে

10
1015

অপরাধ বিচিত্রা: পুলিশ বলছে, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী রাম সিংহকে ফেরত পাঠাতে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, পেশায় ভিক্ষুক রাম সিংহ ভারতের উত্তর প্রদেশের বিহার রাজ্যের গৌরবপুর এলাকার বুইদ্ধ্যা সিংহের ছেলে। মায়ের নাম মংলু সিংহ। ভিক্ষা করতে করতে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গাড়িতে বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে আসেন। তবে তিনি কবে বাংলাদেশে ঢুকেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বগুড়ার শেরপুরে থানা হাজতে ২৬

Advertisement

 

দিন ধরে বন্দী রাম সিংহ (৬০) নামে ওই ভারতীয় নাগরিক। স্থানীয়রা বলছেন, গত ২৯ নভেম্বর দুপুরে তিনি শেরপুরের খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে ভিক্ষা করছিলেন। এ সময় ‘রোহিঙ্গা’ সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। থানায় নেয়ার পর তার ভাষা বুঝতে স্থানীয় এক সাঁওতালের সহায়তা নিতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ কর্মকর্তা জানান, রাম সিংহকে দেশে ফেরত পাঠাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করছেন। বর্তমানে তিনি শেরপুর থানা হেফাজতে আছেন। থানা থেকে তার সকল ব্যয় বহন করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here