বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না : ভূমি মন্ত্রী

0
1316

ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, যারা ইসলামের শত্রু, স্বাধীনতা বিরোধী শত্রু, যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, যারা বাংলাদেশকে ইরাক বানাতে চায়, লিবিয়া বানাতে চায়, বাংলাদেশকে জঙ্গিবাদ বানাতে চায় তাদের ঠাই এ বাংলাদেশে হবে না। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না।
গতকাল ঈশ^রদী লোকোসেড-এ বাংলাদেশ রেলওয়ে ঈশ^রদী কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এদেশ স্বাধীন। এখানকার প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা ভোগ করবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর সংগ্রামে লিপ্ত আছেন। তিনি সরকারের উন্নয়ন কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here