বাংলাদেশের কথা বলতে গেলে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধুর জীবনগাথা নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 41166

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (41166, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘স্বাধীনতা মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন বিশাল মাপের একজন নেতা এখানে জন্মেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ- এ শব্দগুলো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বাংলাদেশের কথা বলতে গেলে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধুর জীবনগাথা। জনগণের স্বার্থের সঙ্গে জড়িত তার ও বাংলাদেশের ইতিহাস।’ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অ‌ডি‌টো‌রিয়া‌মে তারা‌বো পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

Advertisement

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বারবার ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্যই। শেখ হাসিনা বিশ্বাস করেন, তিনি তার পিতার রেখে যাওয়া কাজ গুলো এমনভাবে সম্পন্ন করবেন, যাতে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশ হতে পারে। সে লক্ষ্যেই এগিয়ে চলেছে বাংলাদেশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হি‌সে‌বে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। বিশেষ অতিথির বক্ত‌ব্যে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী ব‌লেন, ‘বিএন‌পি-জামায়াত জোট দেশকে জঙ্গী রাষ্ট্র বানা‌তে চায়। তারা দে‌শে জঙ্গী‌বাদের উত্থান ঘ‌টি‌য়ে দে‌শের উন্নয়‌নে ব্যাঘাত ঘটা‌নোর চেষ্ঠা কর‌ছে। দেশ‌কে পি‌ছি‌য়ে দি‌তে নানা ষড়যন্ত্র কর‌ছে। তা‌দের কোন ষড়যন্ত্রই সফল হ‌বে না।’

 এ সময় হাসিনা গাজী, ঐক্যবদ্ধভাবে সবাইকে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। অনুষ্ঠা‌নে অা‌রো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা অাওয়ামীলী‌গের সা‌বেক দপ্তর সম্পাদক অাব্দুল অা‌জিজ, তারা‌বো পৌরসভা অাওয়ামীলী‌গের সভাপ‌তি মোফাজ্জল হো‌সেন ভুঁইয়া,

সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোল্লা, অাওয়ামীলীগ নেতা অাব্দুল মান্নান ভুঁইয়া, নজরুল ইসলাম চৌধুরী ও মোসা‌দ্দেক হো‌সেন পান্নু, তারা‌বো পৌরসভা যুবলী‌গের সভাপ‌তি মোশারফ হো‌সেন, সাধারন সম্পাদক অা‌নোয়ার হো‌সেন, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি বিএম অা‌তিকুর রহমান, সাধারন সম্পাদক মে‌হেদী হাসান বা‌বেল, তারা‌বো পৌরসভা ছাত্রলী‌গের সভাপ‌তি অাওলাদ হো‌সেন বাদল, সাধারন সম্পাদক ম‌নির হো‌সেন সু‌মেলসহ অনেকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here