বাঁশখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0
482

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের পাহাড়ি কছুজুম নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম এমদাদ (৩০)। তিনি বাণীগ্রাম ২ নম্বর ওয়ার্ডের পাহাড়ি কছুজুম নতুন পাড়া এলাকার ইসহাকের ছেলে। এমদাদের ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এমদাদ চট্টগ্রাম মহানগরের সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান হিসেবে কাজ করেন। সকালে কাজে যোগ দিতে শহরে আসার সময় বিদ্যুৎ বিল দেয়া নিয়ে মা-বাবা ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ পর্যায়ে বাড়ির সদস্যরা মিলে মারধর করলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ছোট ভাই আমজাদ তাকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার অপরাধ বিচিএাকে বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ওই যুবকের মুত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here