বলিউডে আলোচিত আইটেম গার্ল নোরা ফাতেহি

1
1012

নোরা ফাতেহি। বলিউডের এই সময়ের আলোচিত আইটেম গার্ল। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতে মুগ্ধ করেছেন তিনি।

Advertisement

তবে বলিউডে স্থান করে নেওয়া মোটেই সহজ নয়। তার উপর একজন কানাডার বাসিন্দা হিসাবে নতুন দেশে এসে মানিয়ে নেওয়া, চলার পথটা সহজ ছিল না কোনদিনই।

বর্তমানে বলিউডের অভিনেত্রী ও ডান্সারদের তালিকায় যাদের নাম উঠে আসে তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম। একের পর এক মিউজিক ভিডিওতে তার নাচের পারদর্শীতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে।

সম্প্রতি স্ট্রাগলার হিসাবে কাটানো দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে নস্টালজিক হয়ে পড়েন। নোরা ফাতেহি বলেন, ‘একদিন মাত্র ৫,০০০ টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম।’

এক সাক্ষাৎকারে নোরা বললেন, ‘যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩০০০ টাকা করে দিত। সেই সীমিত টাকাতেই মুম্বাইয়ের মতো শহরে দিনের পর দিন স্ট্রাগল করেছি। শত কষ্টের মাঝেও নিজের প্যাশনকে ভুলে যাইনি। দিনের পর দিন নাচ অভ্যাস করেছি। চালিয়ে গিয়েছি শরীরচর্চা। একের পর এক অডিশনে গিয়েছি। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছি। অবশেষে বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পেয়েছি।’

আর আজ বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্সারদের তালিকায় শীর্ষের দিকে তার নাম। সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভূত হয়ে গিয়েছেন দর্শকরা। এভাবেই ধীরে ধীরে বলিউডে নিজের স্থান পাকা করেছেন নোরা।

সংযোগসহ সকল যোগাযোগ ব্যবস্থা। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রায় এক মাস পর হতে চললেও উপত্যকাটি কার্যতঃ অচল হয়ে আছে। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনও হয়ে আছে স্থবির।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here