বর্তমান মন্ত্রী পরিষদ ঠিক রেখে নির্বাচন হবে –কাদের

0
763

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান মন্ত্রী পরিষদ ঠিক রেখে নির্বাচন হবে। তবে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে দুই একজনকে নতুন করে মন্ত্রী পরিষদে যোগ করা হতে পারে।

Advertisement

বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে মন্ত্রিসভা ঠিক রেখে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও তাই হবে। মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দল কাদের বলেন, আগামী ২৬ তারিখ মন্ত্রিপরিষদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেদিন সন্ধা ৬টায় দলীয় ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। ঐদিন পর্যায়ক্রমে আওয়ামী লীগের অ্যাডভাইজরি কমিটি ও সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেই দিনই মন্ত্রিপরিষদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, তবে এটা পরিস্কার যে মন্ত্রিপরিষদ ছোট হওয়ার সম্ভাবনা নেই। গতকালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলেছেন সেভাবে হবে। বিশ্বের বিভিন্ন দেশে যদি পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ থেকে নির্বাচন হয় তাহলে বাংলাদেশেও হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতবার ভিন্ন প্রেক্ষাপট ছিল। সেবার বিএনপি নির্বাচনে আসেনি। ফলে প্রধানমন্ত্রী নিজের থেকে মন্ত্রিপরিষদ ছোট করে নির্বাচন করেছেন। এবার বিএনপি নির্বাচনের আসার ঘোষণা দিয়েছে। এবার প্রেক্ষাপট ভিন্ন; তাই মন্ত্রিপরিষদ ছোট হওয়ার দরকার নেই। এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নতুন দুই একজন মন্ত্রী অপজিশন থেকে নেওয়া হতে পারে। বিষয়টি নেত্রী চূড়ান্ত করবেন। আপনারা যেটা বলেছেন তরিকত ফেডারেশন বা বিএনএফ থেকে নেওয়া হবে সেটা সঠিক নয়। এটা ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে পরিস্কার জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here