বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রণজিৎ চক্রবর্তীর প্রয়াণে বাগদন্ডী স্কুলের শোক

0
1650

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান, ধর্মতত্ত্ববিদ, দার্শনিক, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রণজিৎ কুমার চক্রবর্তীর (৭৯) প্রয়াণে পটিয়ার ধলঘাটস্থ বাগদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলাউদ্দীন, সহ-সভাপতি ও ইউপি সদস্য মো.আবুল কালাম, প্রধান শিক্ষক চম্পক দাশ, বিদ্যালয়ের ভূমিদাতা প্রয়াত ডা.গোপাল চন্দ্র দাশের পুত্র ডা. শোভন দাশ, মো.নুরুল ইসলাম দুলাল, সমাজসেবক বাদল চক্রবর্তী, মো.রেজাউল করিম মাস্টার, সিনিয়র শিক্ষিকা রুবী সেন, দিলরুবা হাছনা, লিপি দে, পারমিতা চৌধুরী, রিটন বড়–য়া, দেবী চৌধুরী, অরুণ বিকাশ চৌধুরী, অনুজ বড়–য়া ও আলোকচিত্র শিল্পী দোলন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক রণজিৎ কুমার চক্রবর্তী ১৯৬২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষকতা করেন। বান্দরবান সরকারি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ এবং রায়পুর কলেজেও শিক্ষকতা করেছিলেন। ১৯৯৫ সালে রায়পুর কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেওয়ার কিছুদিন পর তিনি যোগ দেন ইউএসটিসিতে। এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দায়িত্ব পালন করেছেন ২০০৮ সাল পর্যন্ত। তাঁর বড়মেয়ে ডা. বনানী চক্রবর্তী বারডেম হাসপাতালে কর্মরত, ছোট মেয়ে ডা. শ্রাবণী চক্রবর্তী গাইনি বিশেষজ্ঞ ও একমাত্র ছেলে ডা.ঋভুরাজ চক্রবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের প্রধান। এই গুণী ব্যক্তির প্রয়াণে সারাদেশ একজন উঁচু স্তরের দার্শনিক, প্রজ্ঞাবান ব্যক্তিকে হারাল যা সহজে পূর্ণ হওয়ার নয়।  সংবাদ বিজ্ঞপ্তি।
ডা.শোভন দাশ
বাগদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here