বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়

0
609

বিষয়ঃ আমার বিরুদ্ধে মিথ্যা অবিযোগ প্রসঙ্গে

Advertisement

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমার বিরুদ্ধে গত ০৬/১০/২০১৯ইং তারিখে মিথ্যা অভিযোগ গুলোর প্রসঙ্গে মাননীয় সরাষ্ট্রমন্ত্রী মহোদয় ও সচিব মহোদয় ও হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো দিয়েছেন। সেই বাদীর নাম মোঃ আলী, ঠিকানা দিয়েছেন পচিম ভাদে থানা, জেলা হবিগঞ্জ। তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করিয়াছে সেগুলো সম্পুর্ন মিথ্যা ও কাল্পনিক। কারণ হলো বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মতে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার দুনীতিবাজ,চাঁদাবাজ, ঘুষখোরদের বিরুদ্ধে আমি আপনার নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমাদের হবিগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দুনীতিবাজদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করি। তাই হবিগঞ্জ জেলার কিছু প্রতারক চাঁদাবাজ ঘুষ ও দুনীতিবাজদের বিরুদ্ধে নিউজ করায় আমার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কতগুলো অভিযোগ করিয়াছে। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমরা জানি কারও বিরুদ্ধে কোন অভিযোগ করতে হলে তার নাম, তার পিতার নাম এবং তার ঠিকানা বা মোবাইল নম্বর লাগে। আমার বিরুদ্ধে যে লোকটি অভিযোগ করিয়াছে শুধু তার নাম আর তার ঠিকানা দিয়াছে। কিন্তু সে লোকটি এই গ্রামের কি না তাও আমার সন্দেহ আছে। আমি বলতে চাই হবিগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় একজন লোক যদি কারও বিরুদ্ধে অভিযোগ করে তার নাম, তার পিতার নাম, এবং তার পুরা ঠিকানা ও মোবাইল নম্বর লাগে আমার বিরুদ্ধে যে লোকটি এত গুলো অভিযোগ করল তার শুধু নাম আর ঠিকানা দিয়াছে । এই অভিযোগ গুলো কিভাবে বিভিন্ন সংস্থার মধ্যেমে তদন্ত চলছে আমি জানি না। আমরা জানি যখন কোন অভিযোগকারী অভিযোগ করেন তখন তিনি নিজের নাম পিতার নাম এবং পুরা ঠিকানা মোবাইল নম্বর লাগে। এছাড়া অভিযোগ নেয়া হয়না এতে অভিযোগ কারী পুরা ঠিকানা দেন নাই, আমাদের কোন অভিযোগ নিতে গেলে পুরা ঠিকানা লাগে নতুবা অভিযোগটি গ্রহন করা হয় না। আমার মতামত হলো উক্ত অভিযোগ গুলো সঠিকভাবে তদন্ত করা হউক।

মো জমির আলী
সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন
হবিগঞ্জ জেলা শাখা ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পএিকা হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here