বরগুনায় তালতলীতে ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন

0
628

অবি ডেস্কঃ বরগুনার তালতলীতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনের ভয়ে বারবার পালিয়ে যাওয়া ছাত্রকে ধরে এনে গত ৭ দিন শিকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। পরে থানায় মামলা হলে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। অংকুজানপাড়ায় কারিমিয়া হাবিবিয়া মাদরাসায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অংকুজানপাড়ায় কারিমিয়া হাবিবিয়া মাদ্রারাসায় ছাত্রদের শাসনের নামে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। বারবার মাদ্রাসা পালানো ছাত্র একই গ্রামের আবদুর রহমানের ১২ বছরের পুত্র মোঃ ইব্রাহিম। তাকে মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ ফোরকান হাওলাদার ধরে এনে মাদ্রাসার একটি কক্ষে গলা ও পায়ের গোঁড়ালীতে শিকল দিয়ে বেধে রাখে ৭দিন যাবত। চালায় শারীরিক ও মানসিক নির্যাতন।

স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ রবিবার রাতেই শিকলবন্দি শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ রাতেই ঐ মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ফোরকানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে নির্যাতনের শিকার মোঃ ইব্রাহিমের নানা হারুন বাদী হয়ে থানা মামলা করেন। অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ফোরকান হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here