বরগুনায় ঘোড়া মার্কার সমার্থকদের হামলায় সাংবাদিক আহত! 

0
302

বরগুনা প্রতিনিধিঃ

Advertisement

বুড়িরচর (এ.এম.জি) মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীকের ভোট কাটার ভিডিও ধারণ করে ডিলিট না করায় স্থানীয় দৈনিক পত্রিকা সৈকত সংবাদের এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ঘোড়া প্রতীকের সমার্থকরা। এ সময় ওই সাংবাদিকের সাথে থাকা আরো ৩-৪ জন সাংবাদিক ঘটনা স্থান থেকে বাঁচার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় টানা দুই ঘন্টা আহত সাংবাদিক সহ তার সাথে থাকা আরো দুই জন সাংবাদিককে ভোট কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে ঘোড়া প্রতীকের সমার্থকরা যাতে ভোট কাটার ওই ভিডিও গণমাধ্যমে প্রকাশ করতে না পারে। 

আহত স্থানীয় দৈনিক পত্রিকার ওই সাংবাদিকের নাম মোঃ জাকারিয়া (২১)। তার সাথে থাকা বাকি দুই সাংবাদিকরা হলেন, জাহিদুল ইসলাম , এশিয়ান টিভির মোঃ সুজন। ওই সময় জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে বাধ্য হওয়া সাংবাদিকরা হলেন দৈনিক কালবেলার সাংবাদিক আসাদুল হক সবুজ, বাংলা ৭১ পত্রিকার সাংবাদিক মোঃ শাজনুস শরীফ, প্রথম বুলেটিন পত্রিকার সাংবাদিক মোঃ গোলাম রাব্বি ও সাংবাদিক রাসেল। 

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় দৈনিক পত্রিকা ওই আহত সাংবাদিক সহ বাকী আরো দুই সাংবাদিকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স নিয়ে দীর্ঘ দুই ঘন্টা পর উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। 

উল্লেখ, ২১ মে মঙ্গলবার, দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বরগুনা সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহ করার জন্য দায়িত্বরত সাংবাদিকরা গেলে দেখতে পায় ভোট কেন্দ্র আটকিয়ে ঘোড়া প্রতীকে ভোট কাটা হচ্ছে। এসময় তারা ভোট কাটার ভিডিও ধারন করলে এক পর্যায় পুলিশ তাদের সরিয়ে দেন, এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উপর হটাৎ হামলা করে ঘোড়া প্রতীকের সমার্থকরা। এঘটনায় এক সাংবাদিক বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here