হযরত মাদান ইবনে আবী তালহার সনদে আবূ দারদা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একবার রাসূলুল্লাহ (সা:) এর বমি হলো। পরে তিনি উযূ করলেন। মাদান ইবনে আবী তালহা: দামেশক মসজিদে ছাওবান (রা:) এর সঙ্গে আমার দেখা হলে তাঁর কাছে আবূ দারদা (রা:) এর এই রিওয়াতটির কথা উল্লেখ করলাম। তিনি বললেন: আবূ দারদা সত্য বলেছেন। তখন আমিই নবী (সা:) কে উযূর পানি ঢেলে দিয়েছিলাম।
ইমাম তিরমিযী (র:) বলেন: সাহাবী ও তাবিঈগণের মধ্য থেকে একাধিক ফকিহ বমি ও নাকসিরের ক্ষেত্রে উযূ করার বিধান দিয়েছেন। সুফইয়ান ছাওরী, ইবনে মুবারক, আহমদ ও ইছহাক (রা:) এরও এই অভিমত।
আমরা বেশি বেশি হাদিস পড়বো ও শুনবো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

