বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব

0
1985

হাবিব সরকার স্বাধীন: রাজধানীর বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া একজন সফল ওসি। তিনি বনানী থানায় যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর দক্ষতার বলে বনানী, কড়াইল এলাকা, মহাখালী, আমতলী, ওয়ারলেস গেইট, টি.বি. গেইট, দক্ষিন পাড়া, নিকেতন সহ সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। বনানী থানায় যোগদানের পর থেকে অএ থানার আওতাভুক্ত এলাকায় খুন, মাদক-চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী-তাণ্ডব, টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম আগের তুলনায় বন্ধ হয়েছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না থানায় এলে। মাদক নির্মূল, সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিরোধী অভিযানে অবিরাম ভূমিকা রাখছেন বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া। তাকে সার্বিকভাবে সর্বাত্নক সহযোগিতা করতে পাশে আছেন পুলিশের দক্ষ কর্মকর্তা বনানী থানার ওসি (তদন্ত) শেখ সোহেল রানা। এবং ওসি (অপারেশন) সাইয়ান ওয়ালিউল্লাহ সহ কিছু অফিসার ও পুলিশ সদস্য।ধনী-গরীব সবার জন্য থানার দরজা সব সময় উন্মোক্ত রেখেছেন ওসি নুরে আজম মিয়া। সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছেন তিনি। রাজধানী

Advertisement

বনানী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অএ থানার ওসি নূরে আজম মিয়া। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগের তুলনায় আমরা এখন সর্বদা পুলিশের সহযোগিতা পেয়ে থাকি। ওসি নূরে আজম প্রমাণ করেছেন পুলিশই জনতা, জনতাই পুলিশ।

নূরে আজম মিয়া বলেন, ‘মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। আমার দায়িত্বে যতদিন আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করবো। যাতে করে মানুষ শান্তিতে ঘুমাতে ও স্বস্তিতে থাকতে পারে।’ তিনি বলেন, ‘আমি মানবতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করতে চাই। কেউ যদি কোথাও ধর্ষণ, সন্ত্রাসী, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই করে আর সে ঘটনা যদি পুলিশকে জানানো হয় তাহলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘অপরাধ দমনের পাশাপাশি পাড়ায়-মহল্লায় বিভিন্ন এলাকা জুড়ে দায়িত্বরত পুলিশদের সাথে নিয়ে বিট পুলিশিং করছি। সমাজকে মাদক মুক্ত করার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকের সাথে জড়িতদের সমাজ থেকে নির্মুল করা হবে।’ মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় পাবে না নাশকতাকারীরাও। জঙ্গী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদেপ অভিযান অব্যহত থাকবে।’ তিনি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান।

করোনার মহামারিতে পৃথিবী যখন থমকে গেছে দেশ ও জাতীর স্বার্থে নিজেস্ব অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে ত্রানণ বিতরন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, পূর্বের যে কোন সময়য়ের চেয়ে বনানী থানা এলাকায় অপরাধ প্রবনতা কমে গেছে, এটা আমাদের বিরাট সাফল্য।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here