বনানীর ওসি ফরমান আলী ও এসআই সুজনের ফাঁসানো মামলায় সাংবাদিক স্বাধীনের জামিন মঞ্জুর

3
1457

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর বনানীতে ‘টোকাই থেকে কোটিপতি যুবদল নেতা টুন্ডা মমিন’ শিরোনামে অপরাধ বিচিত্রায় প্রকাশিত সংবাদের জের ধরে উক্ত সংবাদের প্রতিনিধি হাবীব সরকার স্বাধীনকে মাদকসম্রাট টুন্ডা মমিনের শেল্টারদাতা বনানী থানার ওসি ফরমান আলী ও এসআই সুজন কুমার সাহা ২৫ সেপ্টেম্বর-২০১৯ নাটকীভাবে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। দীর্ঘ দিন কারাবাসের পর আজ ৯ ডিসেম্বর-২০১৯ নিম্ন আদালত সাংবাদিক স্বাধীনের জামিন মঞ্জুর করেন।

Advertisement

জানা গেছে, মাদকসম্রাট টুন্ডা মমিন সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বনানী এলাকায় মাদক ব্যবসা সহ কড়াইল বস্তিতে চোরাই গ্যাস ও বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যাহা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সহ অপরাধ বিচিত্রায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। আর এতে বনানী থানা ওসি ফরমান আলী ও এসআই সুজন কুমার সাহা কর্তৃক টুন্ডা মমিনের নিকট থেকে নিয়মিত মাসোয়ারা গ্রহন করার পথে বাঁধা সৃষ্টি হয়। ফলে রিপোর্টার হাবীব সরকার স্বাধীনকে শায়েস্তা করার জন্য মাদকসম্রাট টুন্ডা মমিনের পরিকল্পনায় এসআই সুজন কুমার সাহা স্বাধীনের মোটরসাইকেলে ইয়াবা রেখে তাকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here