বনানীর আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণে

0
451

বনানীর আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার বেলা ১২টা ১৫ মিনিটে ১৫তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Advertisement

এর আগে ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন ভয়াবহ নয়। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here