বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘লালচর’

0
1049
বিনোদন ডেস্ক: চলতি বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে নাদের চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘লালচর’। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামী ২৫শে ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি।

ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী।

Advertisement

মুক্তির আগে চলচ্চিত্রটি নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্রটির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির জাজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ, চলচ্চিত্রটির পরিচালক নাদের চৌধুরী, চলচ্চিত্রের অভিনয়শিল্পী মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, কাজী শিলা, আনিসুর রহমান মিলানসহ অনেকে।

চলচ্চিত্রটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মোহনা মোস্তফা মোহনা মীম। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলা, নাদের চৌধুরীসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here