বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ বার্ষিকী আজ

0
1194

আজ ১২ মে, এই দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। ২০১৮ সালের ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হতে ‘স্পেস এক্স’ এর স্যাটেলাইট উৎক্ষেপণকারী যান ফ্যালকন-৯ এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এর মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়।

Advertisement

সেই হিসেবে আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দুই বছর পূর্ণ হচ্ছে।

দ্বিতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ বলেন, এরই মধ্যে দেশের বাজারে সবগুলো টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট দিয়ে চলছে। এ ছাড়া ডিটিএইচ সেবা কার্যক্রমও চলছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট ব্যান্ডউইথের পর্যাপ্ততার কারণে আর্ন্তজাতিক বাজারকে গুরুত্ব না দিয়ে স্থানীয় বাজারকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে যদিও আমরা দিবসটি উদযাপন করছি না। তবে বিসিএসসিএল টিভি সম্প্রচার শিল্পের উন্নতির জন্য কিছু বিষয় নিয়ে কাজ করছে। আগামী ২-৩ মাসের মধ্যে দেশের সবগুলো ক্যাবল অপারেটরকে তাদের সব গ্রাহকের কাছে সেট টপ বক্স (এসটিবি) বিতরণ বাধ্যতামূলক করা হবে।’

শাহজাহান মাহমুদ বলেন, ‘বিসিএসসিএলের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে, তাই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। তবে করোনার কারণে সেই কাজ আপাতত বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক। বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের ফলাফলের ভিত্তিতে আমরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের জন্য দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল চালুর প্রক্রিয়া শুরু করবো।’

তিনি জানান, দেশের সব টিভি চ্যানেল এখন বিএস-১ পরিষেবার মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও, দেশে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সবগুলো ব্যাংকের এটিএম-এর মধ্যে সংযোগ স্থাপনের জন্যও বিএস-১ কাজ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here