সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম শুভ জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম মন্ডলের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮ ঘটিকায় সময় এসও সিরাজ মন্ডলের অফিস কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজুল ইসলাম মনডলের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবর মন্ডল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু , সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য জালাল উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান, ইসমাইল হোসেন ইমন, হীরা, নজনুল ইসলাম, কাউসার হামিদ, মহিলা নেত্রী মনি আক্তার , পলি আক্তার, সিমা আক্তার, আব্দুস সামাদ মোল্লা, হাজী হোসেন আহমেদ, মোঃ মাসুদুর রহমান প্রমূখ।
নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মন্ডল বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীঘায়ু কামনা করা হয়, সেই সাথে নারায়নগঞ্জের ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের জন্যও
দোয়া করা হয় এবং জন্য দোয়া কামনা করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী কেক কেটে ৭৩ তম জন্মদিন পালন করা হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেন সিরাজুল ইসলাম মন্ডল।

