বঙ্গবন্ধুর একাত্তরের দিনগুলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0
737

সাংবাদিক ও গবেষক মোহাম্মদ সেলিম রেজার লেখা ‘বঙ্গবন্ধুর একাত্তরের দিনগুলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় অনুষ্ঠানের উদ্বোধক সাবেক মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

গ্রন্থটির লেখক সেলিম রেজা বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে এ গ্রন্থে লেখার চেষ্টা করেছি। পাঠকরা গ্রন্থটি পড়লেই একাত্তরের দিনগুলিতে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। আর পাঠকরা গ্রন্থটি পড়লেই আমার লেখার চেষ্টা ও কষ্ট একটু হলেও স্বার্থক হবে।

তিনি আরও বলেন, আগামী দিনেও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে আমি লিখতে চাই। এ জন্য সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এ সময় সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, ও গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান প্রাঞ্জল প্রকাশনীর প্রকাশক লুৎফুল কবির চৌধুরীসহ প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here