বঙ্গবন্ধুকে শ্রদ্ধাজ্ঞাপনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোর মিছিল

0
661

বিশেষ প্রতিবেদক: ১৫ ই আগষ্ট,জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌর শাখা কতৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ নিহত সকল শহিদ এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে আলোর মিছিলের আয়োজন করা হয়। উক্ত আলোর মিছিলটি সুন্দরগঞ্জের মুল সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জন্ম শত বার্ষিকীর জন্য ১০০ মোমবাতি জ্বালিয়ে পুষ্পমাল্য অর্পণ করার মার্ধ্যমে শেষ হয়। উক্ত আলোর মিছিলের সভাপতিত্ব করেন সংগঠন এর সভাপতি সনি সরকার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আরাফাত রহমান আন্ত ছাড়াও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

উক্ত কর্মসূচিতে সুন্দরগঞ্জ পৌর শাখার সভাপতি ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস এর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোর মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here