বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল  হক মোল্লার ওপর হামলা গাড়ি ভাঙচুর

0
224

বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য ডাঃ জিয়াউল হক মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে কাহালু উপজেলার তিনদীঘি

Advertisement

বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ব্যক্তিগত কাজে তিনি প্রাইভেট জীপে গ্রামের  বাড়ি তিনদীঘি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত তার গাড়ি আটকিয়ে গাড়ি ভাংচুর করে এবং লাঠি সোট দিয়ে তাঁকে মারপিট করে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন এসে তাঁকে রক্ষা করে। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হামলার ধরন দেখে মনে হয়েছে পূর্ব পরিকল্পনা মতো প্রস্তুতি নিয়ে তাকে প্রাণে মেরে ফেলাটাই উদ্দেশ্য ছিলো।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here