বগুড়ায় বিএসটিআই এর অনুমোদনবিহীন ব্রান্ডের ‘সেমাই’ তৈরি করায় ০২টি প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০/- জরিমানা

0
1885

বগুড়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে অদ্য বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সেমাই (ব্রান্ড: রালেক্স ও কুলসুম)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় রাজাবাজার এলাকায় অবস্থিত মেসার্স জনতা ফুড প্রোডাক্টস এবং মেসার্স ইসলামিয়া লাচ্ছা ও সেমাই ফ্যাক্টরী-কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক প্রত্যেককে ২৫,০০০/- করে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

Advertisement

এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এতে ওজন যন্ত্রসমূহ এবং মূল্যতালিকা যাচাই করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বগুড়া জনাব পলাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) জনাব মোঃ মিজানুর রহমান এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) এর সদস্যবৃন্দ। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here