বগা পুলিশ তদন্ত কেন্দ্র ইনস্পেক্টর মহিবুল্লাহ এর নেতৃত্ব বাউফলে এক গাঁজা চাষী আটক

0
769

দোলোয়ার হোসেন : উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মহাশ্রাহদ্দীন গ্রামে রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটের সময় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা চাষী সাহফুল ইসলাম (১৯) আটক করেছে। গাঁজা চাষী সাইফুল ইসলাম মহাশ্রাদ্দী গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মহাশ্রাহদ্দীন গ্রামের মোঃ দুলাল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছিলো। ব্যবসার পরিধি বৃদ্দি করার জন্য নিজেই তার বাড়ীর আঙ্গিনার দক্ষিন পাশের পুকুরের পারে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে অসছিলো। ঘটনার দিন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক সারে তিনটায় সিনিয়র সহকারি পুলিশ সুপার বাউফল সারকেল

Advertisement

মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর মহিবুল্লাহ ও এস আই ছালাম অভিযান চালিয়ে প্রায় ৬ ফুট লাম্বা পাশাশি দুটি গাঁজা গাঁছ সহ সাইফুলকে আটক করে। অভিযোগ রয়েছে একটি চক্র তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সাইফুল ইসলাম এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিলো।

এ ব্যাপারে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর মহিবুল্লাহ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় কোর্টে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here