ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘কটুক্তি’ করার অভিযোগে এক যুবককে আটক

0
598

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘কটুক্তি’ করার অভিযোগে এক যুবককে আটক করেছে বরিশালের র‌্যাব-৮।

Advertisement

 

বুধবার রাত পৌঁনে ১১টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার নলগোড়া গ্রাম থেকে তানভীর হাসান মোহন নামে ওই যুবককে আটক করে র‌্যাব। আটক যুবক মোহন (২৩) রাজশাহীর বাঘা উপজেলার তুলসীপুর গ্রামের মো. আ. মান্নানের ছেলে। র‌্যাব- ৮ এর স্কোয়াড কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, তানভীর হাসান নিজ নামের ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করছিল। র‌্যাবের দীর্ঘ অনুসন্ধানে মোহনের পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়ে মাদারীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে মোহন তার অপরাধের কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে মোহনকে শিবচর থানায় সোপর্দ করে র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here