ফেরি ডুবির ঘটনায় অন্তত ২৯ জনের প্রাণহানি,নিখোঁজ ৪১

0
713

ইন্দোনেশিয়ায় একটি ফেরি ডুবির ঘটনায় অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে।

Advertisement

ফেরিটিতে ছিদ্র থাকার কারণেই এটি পানিতে ডুবে গেছে। ইন্দোনেশিয়ার পরিবহন সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২৯টি লাশ উদ্ধার করা হয়েছে। ৪১ জন নিখোঁজ রয়েছে এবং এ পর্যন্ত ৬৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, ফেরিটিতে মোট ১৩৯ জন যাত্রী এবং ৪৮টি যানবাহন ছিল। প্রসঙ্গত, মাত্র দু’সপ্তাহ আগে দেশটির সুমাত্রা দ্বীপে ভয়াবহ ফেরি দুর্ঘটনা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here