ফেরিওয়ালা থেকে সাবধান

0
784

নগরের পাঁচলাইশ থানার হাজী চান্দমিয়া সওদাগর সড়কের এনাম কলোনিতে অভিযান চালিয়ে ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দিনে ফেরিওয়ালা সেজে বিভিন্ন পণ্য বিক্রির ছদ্মবেশে বাসা-বাড়ি রেকি করে। আর রাতে সুযোগ বুঝে ডাকাতি করে।

Advertisement

তাঁরা দিনে ফেরিওয়ালা সেজে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এই সুযোগে রেকি করে কোন বাসায় ডাকাতি করা সুবিধাজনক হবে।

এর পর রাতে দলবদ্ধভাবে ডাকাতি করে। দলটি নগর ছাড়াও বাঁশখালী ও পটিয়াসহ বিভিন্ন উপজেলায় গিয়ে ডাকাতি করে।’-যোগ করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হল মো. মোরশেদ (৩৫), মো. আবদুল হাকিম (২৫), মো. ফরহাদ মিয়া (২৩), মো. মোকতাদির (২৮) ও মো. এয়ার আলম (২৫)।

গোয়েন্দা পুলিশে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে একটি এলজি, কার্তুজ, দুটি চাপাতি, চারটি ছুরি ও গ্রিল কাটার জব্দ করা হয়েছে। এই বিষয়ে গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (উত্তর) জাহেদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অপরিচিত ফেরিওয়ালা থেকে সাবধান থাকুন, তাদেরকে বাসা বাড়ির ভিতরে নিয়ে যাবেন না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here