ফেঞ্চুগঞ্জে প্রয়াত সামাদ চৌধুরী এমপি স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ

0
526

Advertisement

মোঃআব্দুর রহমান বাবুল ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ- সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে যুক্তরাষ্ট্র প্রবাসী নিয়াজ এ খানের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সৈয়দ মওদুদের পরিচালনায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসনে পাপ্পু, সমাজকর্মী শাহীন আহমদ খান, কামাল আহমদ, জুলহাস আহমদ, পারভেজ আহমদ, শাহ নেওয়াজ।

স্বাগত বক্তব্য রাখেন- শিক্ষক সাইফুল আলম রাজ্জাক। উপজেলার পাঁচ শতাধিক মানুষের মধ্যে তিন লক্ষ টাকা মূল্যের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here