ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি স্মৃতিসৌধ ও জিয়ার মাজারে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19096

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19096, 'post_views_count', '0')

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুর পৌনে বারোটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতৃবৃন্দদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।

Advertisement

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে সকাল ৯টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো: শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, জয়নাল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদকর শামীমুর রহমান শামীম, সহ-প্রশিক্ষণ সম্পাদক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ওলামা দলের সভাপতি এম এ মালেকসহ বিএনপির ও এর অঙ্গ-সংগঠসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here