ফুড পান্ডা ও মুস্নিরহাট বাণিজ্য বিতানকে জরিমানা

0
2373

একজন সচেতন ভোক্তা গতকাল ফোন করে জানান তিনি ফুডপান্ডার মাধ্যমে পোস্ট অফিসের অপজিটে ফুড ভ্যালী রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেন কিন্তু খাবার খুললে তিনি একটি ফ্রাই তেলাপোকা পান সেখানে। জনস্বার্থে এ অভিযোগটি আমলে নিয়ে আজকে সেখানে গিয়ে তদারকি করা হয় যেখানে তাদের কিচেন ও মসলা রাখার সকল কোটা অপরিষ্কার এবং সকল খাবার খোলা অবস্থায় পাওয়া যায় ও পোড়া তেল ও পাওয়া যায় যা তৎক্ষনাৎ ফেলে দেওয়া হয়। তাদেরকে ১ মাসের মধ্যে সবকিছু ঠিক করার নির্দেশনা প্রদান করে ১৫০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মিজান রোডের মাথায় অবস্থিত মুন্সিরহাট বাণিজ্য বিতানকে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৩০০০/- টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

Advertisement

উক্ত অভিযানে সহায়তা করেন পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর জনাব কৃষ্ণময় বনিক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  আব্দুর রহমান এবং জেলা পুলিশ লাইন থেকে একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here