ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

0
415

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২১ উপলক্ষ্যে ৫ ডিসেম্বর রবিবারঢাকার মিরপুরে অবস্থিতফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সেদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, র‌্যাফেল ড্র, আলোচনা সভা, নির্বাচিত স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়।অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন পরিচালক (অপাঃ মেইনঃ) এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি। উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্ণেল (অবঃ) সিদ্দিক মোঃ জুলফিকার রহমান, অধিদপ্তরের উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ।

Advertisement

সকাল ৯-০০টায় ভলান্টিয়ারদের রেজিস্ট্রেশন শুরু হয়। সারা দেশ থেকে দুই শতাধিক ভলান্টিয়ার অনুষ্ঠানে যোগদানর করেন। সকাল ১০-০০টায় শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। শোভাযাত্রাটি মিরপুর গোল চত্তর থেকে মিরপুর ১ নম্বর হয়ে পুনরায় ট্রেংনিং কমপ্লেক্সে ফিরে আসে। এরপর ভলান্টিয়ারদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ী ৩০ জনের হাতে তুলে দেয়া হয় ১টি করে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার)।

নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর শুরু হয় আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠানের একপর্যায়েফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারা দেশ থেকে নির্বাচন করা মোট ১৫ জন ভলান্টিয়ারের নাম ঘোষণা করা হয় এবংতাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে খিলগাঁওয়ের ভলান্টিয়ার সুলতান আরা বেগম শিল্পী এবং দক্ষিণ সুরমা, সিলেটের ভলান্টিয়ার আব্দুল্লাহ মোঃ আদিল তাদের অনুভূতি ব্যক্ত করেন।  

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন সকল স্বেচ্ছাসেবককে তাদের অনন্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বর্ণিল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে বলে আশ্বাস দেন। রেডিও-টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

সংবাদ ও ফটো ক্রেডিট- ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here