ফায়ার সার্ভিসের ৬ জন পেলেন আরটিভি নির্ভীক সম্মাননা ২০২১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 60156

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (60156, 'post_views_count', '0')

0

৪ মে বিশ্ব ফায়ার ফাইটার্স ডে উপলক্ষ্যে আরটিভির উদ্যোগে আরআর কাবেল এর সহযোগিতায় ৬ জন অগ্নিসেনা পেলেন নির্ভীক সম্মাননা পদক ২০২১। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর ৯৫ তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ধারণকৃত অনুষ্ঠানটি আরটিভিতে সম্প্রচার করা হয় মঙ্গলবার ৪ মে বিশ্ব ফায়ার ফাইটার্স ডে রাত ৮টায়। অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু বলেন- অগ্নিসেনারা নিজেদের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচায়। গণমাধ্যম হিসেবে আরটিভি মনে করে তাদের কৃতিত্ব সবার সামনে তুলে ধরা উচিৎ সেজন্য তাদের মধ্য থেকে ৬ জনকে দেয়া হচ্ছে নির্ভীক সম্মাননা ২০২১। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- যে কোন দুর্যোগে অগ্নিসেনারা জীবন বাজি রেখে সবার আগে ঝাঁপিয়ে পড়ে মানুষের জীবন বাঁচায়। তাদের সেই বীরত্বকে তুলে ধরার জন্য আমরা এ আয়োজনটি করছি। তারা যে কাজটি অত্যন্ত সাহসের সাথে করে থাকে তা জাতরি কাছে তুলে ধরাটা গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব। আরটিভি নির্ভীক সম্মাননা ২০২১ জানিয়ে তাদেরকে উৎসাহিত করছে। এতে করে তারা সামনের দিনগুলোতে আরো উদ্যোগী হবে।

Advertisement

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন-এমপি বলেন, আরটিভি সবসময়ই প্রথম সারির গণমাধ্যম হিসেবে দেশর প্রতি সামাজিক দায়বদ্ধতা সবসময়ই পালন করে আসছে। আজকে অগ্নিসেনাদের সম্মাননা জানানোর উদ্যোগটি তাদেরকে আরো উৎসাহিত করবে। আমি আরটিভি এবং সম্মাননা প্রাপ্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম-এমপি বলেন, আরটিভি শুধুমাত্র একটি বিনোদন টিভি চ্যানেল নয়। তারা সবসময়ই সমাজের বিভিন্ন স্তরের হিরোদেরকে তুলে এনে সম্মাননা জানিয়ে থাকে। গণমাধ্যম হিসেবে আরটিভি যা করছে তা সবারই দায়িত্ব। আমি চাই আরটিভি তাদের এ ধারাকে অব্যাহত রাখুক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন বলেন- মানুষ যখন বিপদে পড়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়। আগুন, পানি, যে কোন দুর্ঘটনায় অগ্নিসেনারা মানুষের পাশে দাঁড়ায় নিজের জীবনকে বাজি রেখে। আরটিভিকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের অকুতোভয় কর্মীদেরকে নির্ভীক সম্মাননা জানাচ্ছে সেজন্য। এ সম্মাননা সবার মাঝে কর্মস্পৃহা তৈরি করবে এবং মনোবল আরো বাড়িয়ে দিবে।

আর আর ইম্পিরিয়াল ইলেকট্রিক্যালস লি: এর পরিচালক আহমেদ আশফাকুর রহমান বলেন- অগ্নিসেনারাই আমাদের আসল হিরো কারণ তারা অন্যের জীবন বাঁচায় নিজের জীবন বাজি রেখে। আরটিভি এবং আরআর কাবেল তাদের মধ্য থেকে ৬ জনকে নির্ভীক সম্মাননা ২০২১ জানিয়ে নিজেদেরকে ধন্য মনে করছে।

৬ জন অগ্নিসেনা যাদেরকে আরটিভি নির্ভীক সম্মাননা পদক ২০২১ দয়ো হয় তারা হলেন- মুহাম্মদ আবদুল্লাহ, পিএন-৪৪৫২ উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কক্সবাজার। শামছুল আলম, পিএন-৯৯৮৯ স্টেশন অফিসার,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কর্ণফুলী, চট্টগ্রাম। মোঃ নুরুল হক, পিএন-৬০৩৫, লিডার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মিরপুর, ঢাকা।

রাজিব হাসান, পিএন-১২৩৪২, ডুবুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রাঙ্গামাটি। মোঃ দুলাল মিয়া, পিএন-১০১৭, ড্রাইভার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদ্দিকিবাজার ঢাকা। মোঃ  মোশারফ হোসেন, পিএন-১২০৫, ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মোহাম্মদপুর, ঢাকা।

পদক গ্রহণ শেষে তারা জনানা- এ সম্মাননা তাদেরকে আরো অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিস কর্মীদের মানুষের বিপদে এগিয়ে আসার প্রচেষ্টা আরো বেগবান হবে।

বিজয়ীদের হাতে আরটিভি নির্ভীক সম্মাননা পদক ২০২১ তুলে দেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন-এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাইল করিম-এমপি বলেন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু, আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান,

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, আহমেদ আশফাকুর রহমান, ডিরেক্টর আর আর ইম্পিরিয়াল ইলেকট্রিক্যালস লি:, এনআরবিসি ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব এস. এম. পারভেজ তমাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান, অভিনয় শিল্পী আল-মামুন, মোঃ হাবিবুর রহমান,পরিচালক (প্রশাসন ও অর্থ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিল থিম সংগ “সেভ দ্য আর্থ”। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন তারিন জাহান ও নৃত্যালোক। আরো নৃত্য পরিবেশন করেন মীম, সিনথিয়া, শাওন, আহসান, রুহানি সালসাবিল, সামিয়া অথৈ, রাসেল, তুষার ও নৃত্যভূমির সদস্যবৃন্দ। আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ। শিবলী জিয়ার প্রযোজনায় নীল হুরেরজাহান উপস্থাপনায় অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল আরআর কাবেল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here