ফারিয়ার প্রত্যাশা নতুন কিছু

0
1512

নুসরাত ফারিয়া অভিনীত তিনটি ছবি এ বছর মুক্তি পায়। এ ছবিগুলো হচ্ছে জাকির হোসের রাজুর ‘প্রেমী ও প্রেমী’, শামীম আহমেদ রনীর ‘ধেততেরিকি’ এবং বাবা যাদবের ‘বস টু’। ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন ছবিতে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন ফারিয়া। বিশেষ করে নতুন বছরে নতুন ছবি নিয়ে তার প্রত্যাশা আরো বেশি। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া মানবজমিনকে বলেন, এ বছর তিনটি ছবির মধ্যে আমার অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ ও ‘বস টু’ ছবি দুটি থেকে বেশ সাড়া পেয়েছি। আর নতুন বছরে নতুন কিছু নিয়ে ফিরছি আমি।

Advertisement

 

বছর শুরুতে আশোক পতির ‘ইন্সপেক্টর নটি.কে’ নামের ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার এ ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক। এ ছবি মুক্তির পর পরের নতুন ছবিগুলো নিয়ে কথা বলবো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিত। ভারত এবং ইউরোপের বিভিন্ন স্থানে এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। কিছুদিন পরই ছবিটি সেন্সরে জমা হবে। কলকাতার জিত এর সঙ্গে এর আগে ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এটা তাদের তৃতীয় ছবি। নতুন এ ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। এ ছবিতে তার চরিত্রের নাম সামিরা। দর্শক পর্দায় তার পুলিশগিরি দেখবে বলেও জানিয়েছেন তিনি। ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবিটি প্রযোজনা করছে জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা জিত ফিল্মওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া। আর বাংলাদেশ থেকে ছবিটির সঙ্গে পরিবেশনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া। ২০১৫ সালে ভারতের আশোক পতি ও বাংলাদেশের আবদুল আজিজের পরিচালনায় ‘আশিকী’ ছবিতে সর্বপ্রথম অভিনয় করেন ফারিয়া। এবার আবারো সেই আশোক পতির নির্দেশনায় কাজ করেছেন তিনি। তাই ছবিটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here