ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৩নং ফলদা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সর্বমোট ১৪০৬৮৭৫৬ টাকার এ বাজেট ঘোষনা উপলক্ষে গত ২৮মে পরিষদ সভাকক্ষে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ফলদা ইউ.পি চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার (দুদু) এর সভাপতিত্বে অনষ্ঠিত উক্ত আলোচনায় ইউ.পি সদস্য সাজেদা বগেম, সাবিনা খাতুন, নূরজাহান খান, মোঃ শাহজাহান, রিপন মিঞা, নয়ান উদ্দিন, মজিবর হোসেন, কনক চন্দ্র ঘোষ, কামরুল ইসলাম, রেজাউল করিম, হাবিবুর রহমান, মোঃ রাসেল ও তাইজুল ইসলাম সহ অন্যান্যের মধ্যে মুক্ত মতামত ব্যক্ত করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন মাস্টার, ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক, দি হাঙ্গার প্রজেক্ট টাঙ্গাইল জেলা সমন্বয়ক সয়ৈদ নাসির উদ্দিন এবং ফলদা শরিফুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক সন্তোষ কুমার দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউ.পি. সচিব মশিউর রহমান এবং বাজেট আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল।

