১৩ জুলাই, ২০২৪ ইং শনিবার ৩০০ সদস্যের উপস্থিতিতে ৯৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। রিইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক, ডুলাহাজরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ১ম ব্যাচের মোঃ মাজহারুল ইসলাম। সাধারণ সম্পাদক করা হয়েছে ফরেস্ট একাডেমি চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তা (চলতি দায়িত্ব) ৫ম ব্যাচের মোঃ আব্দুল হামিদকে।
এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মিজানুর রহমান চৌধুরী, কনক বড়ুয়া, একেএম আতা এলাহি, আমিরুল হাছান, নবীন কুমার ধর, জসিম উদ্দিন, সারোয়ার জাহান, আলতাফ হোসেন, নাজমুল হাসান।
সহ-সাধারণ সম্পাদক হয়েছে মিজানুর রহমান কৌশিক, ফরহাদ আজিম, খান জুলফিকার আলী, মোঃ সাদেক হোসেন, সমীর রঞ্জন সাহা, মনঞ্জুরুল ইসলাম, আব্দুল হামিদ, জহির উদ্দিন মোঃ মিনার চৌধুরী, এসএম আনিসুর রহমানকে।
এছাড়া এ কমিটিতে নুরে আলম হাফিজকে সমন্বয়কে করে ২৫ জনকে অর্থ বিষয়ক সদস্য করা হয়েছে, সাদেকুর রহমানকে সমন্বয়ক করে ১০ জন সদস্য , ১৩ জনকে প্রচার-প্রচারণা ও সাজসজ্জা বিষয়ক সদস্য, ৮ জনকে সাংস্কৃতিক বিষয়ক সদস্য, ১০ জনকে অভ্যর্থনা বিষয়ক সদস্য এবং ৭ জনকে সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
পূর্নমিলনী উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর, রোজ- শুক্রবার।

