ফরিদপুরে ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

0
574

অবি ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লাকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে ভাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

লুৎফর রহমান মোল্লা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস মউরীর ছেলে। ভাঙ্গা থানার ওসি কাজী শাহিদুর রহমান বলেন, লুৎফর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। এর আগেও তাকে র‌্যাব আটক করেছিল।

ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুৎফর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here