হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন: কেউ যদি ফরযের পূর্বে ফজরের দু‘রাকাআত আদায় না করে থাকে তবে সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই সূত্র ছাড়া আমরা হাদিসটির সম্পর্কে কিছু জানি না।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৪২৩)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

