ফরজ নামাজের পর কিছু গুরুত্বপূর্ণ আমল

0
123

১. সুবহানাল্লাহ -১০০ ( ১০০ জন ক্রীতদাস মুক্তির সওয়াব ) আলহামদুলিল্লাহ -১০০ ( ১০০ জন মুজাহিদ ঘোড়া সহ যুদ্ধে পাঠানোর সওয়াব) লা ইলাহা ইল্লাল্লাহ -১০০ ( আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে সওয়াব এ ) আল্লাহু আকবার- ১০০ ( ১০০ টি মকবুল উট কুরবানীর সওয়াব )

Advertisement

২. আস্তাগফিরুল্লাহ ১০০ বার

৩. সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি ১০০ বার ( এটার ফলে কেয়ামতের দিন আপনার থেকে বেশি আমল নিয়ে কেউ উঠতে পারবে না। যে বেশি পড়বে তার কথা আলাদা )

৪. প্রত্যেক ফজর ও মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা।

 তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি।

আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।

 এটা হচ্ছে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে অর্থ বুঝে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here