হযরত উম্মে হিশাম বিনতে হারিসা ইবনে নুমান (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর পিছনে নামাযে শরীক হয়ো সূরা কাফ পাঠ করেছি। তিনি ঐ নামাযে উহা পাঠ করতেন ।
হযরত যিয়াদ ইবনে ইলাকা (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফজরের নামায আদায় করেছি। তিনি এর এক রাক’আতে ওয়ান নাকলা বাসিকাতুন লাহা ত্বালহুন নাদ্বিদ পাঠ করলেন। (হাদীসের অন্যতম রাবী শু’বা বলেন) অতঃপর বাজারে ভিড়ের মধ্যে তাঁর সাথে দেখা ইলে তিনি বললেন, সূরা কাফ পড়েছিলেন । হযরত আমর ইবনে হুরায়েছ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ফজরের নামাযে ইয়াশ শামছু কুব্বিরাত পাঠ করতে শুনেছি।

