প্লাস্টিকের মাদুরের ভিতরে  লুকায়িত ০৬ লক্ষ টাকা ১৯ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে করেছে র‌্যাব-১০

0
168

গতকাল একই তারিখ রাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় প্লাস্টিকের মাদুরের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়িয়ে গাঁজা বহনকালে আনুমানিক ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের ১৯ (উনিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইয়াছিন মন্ডল (২৪), পিতা-মৃত শাহ জামাল মন্ডল, সাং-গোয়ালিমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলস ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here