প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

0
580

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরপর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন আব্দুল হামিদকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এর ফলে তিনি দেশের ২১তম প্রেসিডেন্ট হলেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি কে এম নুরুল হুদা।

Advertisement

আগামী ২৩ এপ্রিল প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করতে পারেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গেজেট আজই হয়ে যাবে। এ সময় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here