‘প্রেম থেরাপি’ চাইলেন পরীমনি

0
1141

বিশ্ব ভালোবাসা দিবসে কলেজ মাতিয়েছেন পরীমনি। প্রেম থেরাপি দেরে আমায় প্রেম থেরাপি দে শিরোনামের একটি গানে নেচে কলেজ মাতান তিনি। এ সময় তার সহপাঠিরাও তার সঙ্গে নেচেছেন।

Advertisement

 

তবে এটি বাস্তবে নয়। শাহ আলম মন্ডলের নির্মিতব্য আপন মানুষ সিনেমার একটি গানের দৃশ্যের প্রয়োজনে তাকে নাচতে হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমা।

প্রেম থেরাপি দেরে আমায় প্রেম থেরাপি দে শিরোনামের এ গানটির সুর করছেন ইমন শাহ। গানটির গীতিকার মুন্সী ওয়াদুদ। এর কোরিওগ্রাফি করেন হাবিব।

গত ২৬ অক্টোবর থেকে রাজধানীর কচি-কাচার মেলায় গানটির দৃশ্যায়ন করা হয়। আজ ২৭ অক্টোবর গানটির দৃশ্যায়ন শেষ হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন সিনেমার পরিচালক।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here