প্রেমিক যুগল আটক

0
779

পরকিয়ায় জড়িয়ে পালানোর- খুলনা জেলার পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের অমল দেবনাথের ছেলে গারমেন্টস কর্মী অমিত দেবনাথ ইতি পূর্বে তার আপন চাচী তপতি দেবনাথের সাথে প্রেমের সম্পর্ক গতে তুলে তাকে বিবাহ করে।

Advertisement

 

বর্তমানে তাদের ঘরে তন্ময় দেবনাথ নামে আড়াই বছরের একটি ছেলে রয়েছে।এদিকে অমিত দেবনাথ ঢাকার আলমুজাহীদ গার্মেন্টেসে চাকুরী করাকালীন জয়পুর হাটের পাঁচবিবি থানার সাতানা গ্রামের সুলতানের স্ত্রী শাপলা বেগমের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। যশোরের কেশবপুর থানা পুলিশ বুধবার সকালে এই পরকীয়া প্রেমিক যুগলকে আটক করেছে। অমিত দেবনাথ সম্প্রতি প্রেমিকা শাপলাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। বুধবার সকালে ঈগল পরিবহনে করে যাওয়ার পথে কেশবপুর কাউন্টারে তার স্ত্রী তপতি দেবনাথ তাদেরকে ধরে ফেলে এবং কেশবপুর থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। এব্যাপারে কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, প্রেমিক যুগল অমল দেবনাথ ও শাপলা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here