প্রিয়াঙ্কা প্রচারে আ কিড লাইক জেকের

0
623

কোয়ান্টিকো ধারাবাহিকের দুটি মৌসুমে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে হলিউডে নিজের জাত চিনিয়েছিলেন হিন্দি ছবির তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি ‘বেওয়াচ’ ছবিতে অভিনয় তাঁর জায়গা পাকা করেছে হলিউড অঙ্গনে। এবার সে ধারাবাহিকতায় মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কার দ্বিতীয় ছবি ‘আ কিড লাইক জেক’। সম্প্রতি ছবির প্রচারের জন্য ‘সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে’ ছবির অন্যান্য তারকার সঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

Advertisement

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, প্রিয়াঙ্কার সঙ্গে ছবিটির প্রচারে আরো উপস্থিত ছিলেন ক্লেয়ার ড্যানেস, জিম পারসন্স ও অক্টাভিয়া স্পেনসার। তাঁদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন প্রিয়াঙ্কা। যার ক্যাপশনে তিনি লিখেন, আ কিড লাইক জেক’-এর অংশ হতে পেরে আমি গর্বিত। এই ছবি সামাজিকভাবে সঠিক থাকার বাধাগুলো ভেঙে দেবে এবং নিজের ভেতরের গুণগুলো প্রকাশ করতে উৎসাহিত করবে। যে গুণগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে গড়ে তুলবে। আমার সহকর্মীদের সঙ্গে থাকতে পেরে আমি খুব খুশি। এ ছাড়া নিজের সবচেয়ে প্রিয় সহকর্মী অক্টাভিয়া স্পেনসারের সঙ্গেও আলাদাভাবে ছবি তোলেন প্রিয়াঙ্কা। যার ক্যাপশনে তিনি লিখেন, এই একজন আমার সবকিছু। ছবিটির প্রচারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে ক্ল্যাড ক্যামো প্যান্ট, লম্বা গলার সোয়েটার ও জ্যাকেটে। ছবিটি পরিচালনা করেছেন সিলাস হাওয়ার্ড। এর কাহিনী লিখেছেন ড্যানিয়েল পিয়েরলে। ২০১৩ সালে ড্যানিয়েল পিয়েরলের লেখা নাটককে রূপ দেওয়া হচ্ছে চলচ্চিত্রে। ‘আ কিড লাইক জেক’ ছাড়াও ‘ইজন্ট ইট বিউটিফুল’ শিরোনামে আরো একটি হলিউড ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here