প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন সিইসির নির্দেশ

7
748

ভোটের আগে গত কয়েকদিনের সহিংসতার প্রেক্ষাপটে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

Advertisement

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে এ জন্য তাকে ডেকে আলাদাভাবে নির্দেশনা দেন তিনি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার বিকেলে আইজিপির সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেয়া হয় বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ  জানান।বৈঠকে পুলিশপ্রধানের কাছে সার্বিক পরিস্থিতিও জানতে চান সিইসি। সিইসির সঙ্গে বৈঠকে ইসি সচিব ছাড়াও আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও রিটার্নিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ইসি সচিব পরে বলেন, ‘সিইসি বলেছেন- বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আনরেস্ট দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন; আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন সিইসি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here